, ,

শিরোনাম :
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

dynamic-sidebar

বরিশালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সন্তু সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, ইলিয়াস ইরান, আব্দুল্লাহ খান তপু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক সাগর দাস আকাশ প্রমুখ।

এ সময় বক্তারা সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেক্যুলার একই পদ্ধতির শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রের নেওয়া, অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা, ভূমিহীন-বস্তিবাসী মানুষের সন্তানদের স্কুল কলেজের বেতন মওকুফ করা এবং বিএম কলেজের টেনিস কোর্ট অপসারণ করে বোটানিক্যাল গার্ডেন সংরক্ষণের দাবি জানান।

পরে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরের ফকির বাড়ি গিয়ে শেষ হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net