, ,

শিরোনাম :
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ
রাজনীতি যেন প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র না হয় : গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম

রাজনীতি যেন প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র না হয় : গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম

dynamic-sidebar

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, কে বিএনপি করেন, কে ওয়ার্কার্স পাটি করেন, কে আওয়ামী লীগ করেন, কে অন্য দল করেন, সেটা মুখ্য হবে কেন? রাজনীতি হবে দেশের মানুষের সেবার জন্য। সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি কিনা রাজনীতিতে সেই বিষয়টি গুরুত্বপূর্ণ।বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) পিরোজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, আমাদের মনে রাখতে হবে, রাজনীতি যেন প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র না হয়। রাজনীতি মানেই হলো নিজেকে উৎসর্গ করা। আমি একটি কনসেপ্টে বিশ্বাস করি, নীতির রাজা যেটা সেটাই হবে রাজনীতি, রাজার নীতি যেটা সেটা রাজনীতি হতে পারে না।

রাজনীতির কনসেপ্ট পরিবর্তন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমি মন্ত্রী হলে, এমপি হলে, মেয়র হলে, উপজেলা চেয়ারম্যান হলে আমার বিত্তবৈভব বাড়তে থাকবে, এটা রাজনীতি হতে পারে না।

মাদক,ইভটিজিং ও চাঁদাবাজিতে প্রভাব বিস্তার করার জন্য রাজনীতি যেন হাতিয়ার হিসেবে ব্যবহার না হয় তার আহ্বান জানিয়ে গণপূর্ত মন্ত্রী বলেন, আমি চাই সবাই একসঙ্গে মিলে পিরোজপুরসহ সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি। এখনও অনেক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অনাহারে, অর্ধাহারে রয়েছেন।

যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাদের এবং বয়স্ক মানুষ, বিধবা ও বিপন্নদের প্রতিষ্ঠা করার জন্য অবিরাম কাজ করে চলেছেন। তারপরও অনেককে আমরা প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারিনি।

তিনি বলেন, আজ বাংলাদেশের কোথাও কিন্তু লঙ্গরখানা নেই। কোথাও কোন মানুষ বিবস্ত্র নেই। বাংলাদেশের কোনও শিক্ষার্থী ঝরে পড়ছে না। শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। চিকিৎসার অভাবে কেউ মারা যাচ্ছে না। স্যাটেলাইট ক্লিনিক, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে গেছে।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া, বিনামূল্যে তাদের চিকিৎসা দেওয়া, মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হয়েছে। যাদের বাড়িঘর নেই তাদের বাড়িঘর করে দেওয়া, তাদের সন্তানদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া অপরিহার্য।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net