মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৮

শিরোনাম :
গৌরনদীতে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বরিশালের সবগুলো নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে পটুয়াখালীতে সেজদায় গিয়ে ইমামের আকস্মিক মৃত্যু অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির বাকেরগঞ্জে ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী
নিরঙ্কুশ বিজয় আমাদের দায়িত্ব-কর্তব্য বাড়িয়ে দিয়েছে: প্রধানমন্ত্রী

নিরঙ্কুশ বিজয় আমাদের দায়িত্ব-কর্তব্য বাড়িয়ে দিয়েছে: প্রধানমন্ত্রী

dynamic-sidebar

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পেছনে আছে বিভিন্ন কারণ। বিজয়ের বেশ কয়েকটি কারণ জাতির সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এবারের বিজয় ছিল খুবই প্রত্যাশিত। দেশি-বিদেশি জরিপগুলো নির্বাচনের আগে এ রকমই ফলাফলের ইঙ্গিত দিয়েছিল। বিজয়ের কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই।

বিদ্যুৎ সুবিধা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দশ বছর আগে যে বালক-বালিকাটি হারিকেন বা কুপির আলোয় পড়া-লেখা করত, গ্রামে পাকা রাস্তা দেখেনি, তরুণ বয়সে সে এখন বৈদ্যুতিক বাতির আলোয় পড়াশোনা করছে, মোটরযানে যাতায়াত করছে।

বয়স্ক নারী-পুরুষদের সুবিধা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যে বয়স্ক পুরুষ-নারী পরিবারে ছিল অবহেলিত-অপাঙেক্তয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা তাকে সংসারে সম্মানের জায়গায় নিয়ে গেছে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে বলেন, গ্রাম বাংলার খুব কম পরিবারই আছে, যে পরিবার সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী নয়। কোনও না কোনোভাবে প্রতিটি পরিবার উপকৃত হচ্ছেন।

শ্রমজীবীদের জীবনমান উন্নয়ন প্রসঙ্গে বলেন, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, ভ্যান বা রিকশাচালকসহ নিম্নবিত্তের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে। ১০ বছর পূর্বে একজন কৃষি শ্রমিক তার দৈনিক মজুরি দিয়ে বড়জোর ৩ কেজি চাল কিনতে পারতেন। এখন তিনি ১০ কেজি চাল কিনতে পারেন।

বেতনভাতা বৃদ্ধি সম্পর্কে বলেন, সরকারি চাকরিজীবীদের বেতনভাতা বিগত ১০ বছরে আড়াই থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। সরকারি ও বেসরকারি খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাও সমহারে বেড়েছে। যেমন পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ১৬০০ টাকা থেকে ৫ গুণ বৃদ্ধি পেয়ে ৮ হাজার টাকা হয়েছে।

কর্মসংস্থান তৈরি: কৃষিজীবীদের সার, বীজসহ বিভিন্ন উপকরণে ভর্তুকি প্রদানের মাধ্যমে প্রণোদনা দেয়া হচ্ছে। ব্যবসায় এবং শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে একদিকে কর্মসংস্থান তৈরি হয়েছে অন্যদিকে রপ্তানি বাণিজ্য প্রসারিত হয়েছে। যার সুবিধা সাধারণ জনগণ পাচ্ছেন।

উন্নয়নে পরিবর্তন ও অগ্রগতি সম্পর্কে বলেন, পদ্মাসেতু, ঢাকা মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মহাসড়কগুলোকে চার-লেনে উন্নীতকরণসহ মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষের বর্তমান সরকারের ওপর আস্থা জন্মেছে।

দেশের মর্যাদাপূর্ণ অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ নিজের এবং দেশের মর্যাদা চায়। স্বাধীনতার ৪৪ বছর পর নিম্ন-মধ্যম আয়ের দেশ এবং ৪৬ বছর পর উন্নয়নশীল দেশের মর্যাদা প্রাপ্তি জনগণকেও গর্বিত করেছে। ভিক্ষুকের দেশের দুর্নাম ঘুচেছে। যারা মানুষকে মর্যাদার আসনে বসিয়েছেন, তাদের মানুষ মর্যাদা দেবেন- এটাই স্বাভাবিক।

নেতা-কর্মীদের আস্থা ও বিশ্বাস প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ ২০১৪ সালের পর থেকেই নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করে। প্রতিটি সম্ভাব্য প্রার্থী নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়েছেন এবং এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। এবারের নির্বাচনে দলের প্রতিটি নেতাকর্মী মনোনীত প্রার্থীর জন্য কাজ করেছেন।

নির্বাচনী প্রচারণার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি ছিল ব্যাপক। সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা করা হয়েছে।

সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সমর্থন বিষয়ে তিনি বলেন, নির্বাচনী প্রচারকালে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছেন। ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, শিক্ষাবিদ, সাবেক আমলা, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্য, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক, ধর্মীয় নেতা- সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। একটি সমাজের প্রায় সকল শ্রেণি-পেশার মানুষ যখন কোনও দলের প্রতি সমর্থন ব্যক্ত করেন, তখন তাকে কোনোভাবেই আটকে রাখা যায় না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net