বরিশালের গৌরনদী উপজেলা সদরে দাবিকৃত চাঁদা না পেয়ে শারমিন ক্লিনিকের কর্তব্যরত আবাসিক চিকিৎসককে মারধরের ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মীকে আসামি করে গৌরনদী থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শারমিন ক্লিনিকের আবাসিক চিকিৎসক ডাঃ আবদুর রাকিব বাদি হযে এ মামলা দায়ের করেন। থানা পুলিশ শুক্রবার সকালে আশোকাঠি এলাকায় অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি ছাত্রলীগ কর্মী মাসুদ মীর (৩০), সোহেল মীর (২৭)কে গ্রেফতার করেছে।
এজাহারে বাদি উল্লেখ করেন, তিনি গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার শারমিন ক্লিনিকে আবাসিক চিকিৎসক হিসেবে চাকুরী করেন। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাসুদ মীরের নেতৃত্বে তার সহযোগী সোহেল মীর(২৭), বাপ্পী সিকদার (৩২) ও কাওছার সরদার (২০) তার ভাড়াটিয়া বাসায় গিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে বাসার মধ্যে আটকে বেদম মারধর করে। এ সময় তার মুঠোফোন, দুই হাজার টাকাসহ মানিব্যাগ, ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র ও মোটর সাইকেলের চাবি নিয়ে যায়।
ওই সময় একটি সাদা ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেন। থানা হাজতে বসে মাসুদ মীর ও সোহেল মীর বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
গৌরনদী মডেল থানার ইন্সপ্ক্টের (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে এজাহারভূক্ত আসামি মাসুদ মীর, সোহেল মীরকে গ্রেফতার করেছে পুলিশ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply