সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৬

শিরোনাম :
তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার
প্রতিমন্ত্রী ও মেয়রের সংবলিত তোরণ নিয়ে তুলকালাম : স্কুলছাত্রকে কুপিয়ে জখম, আটক-২

প্রতিমন্ত্রী ও মেয়রের সংবলিত তোরণ নিয়ে তুলকালাম : স্কুলছাত্রকে কুপিয়ে জখম, আটক-২

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল সদর উপজেলার পতাং মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে স্বেচ্ছাসেবক স্কুলছাত্র মামুন গাজীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (২৬ জানুয়ারি) সকালে এই হামলার ঘটনা ঘটে।

আহত মামুন পতাং এলাকার আবুল কালাম গাজীর ছেলে ও পতাং স্কুলের দশম শ্রেণির ছাত্র। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের মাসুদ রানার ছেলে মাহামুদুল হাসান হাসিব এবং দিনারের সোহেল খানের ছেলে শান্তকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- পতাং মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি এবং উদ্বোধক ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। অতিথিদের যাওয়ার খবরে স্বপ্রণোদিত হয়ে পতাং মোড়ে কর্নেল (অব.) শামীম ও মেয়র সাদিকসহ বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি তোরণ নির্মাণ করেন। সেই তোরণে বঙ্গবন্ধুর ছবি ছোট এবং সবার নীচে দেওয়া হয়। এ কারণে তোরণটি সরিয়ে নিতে শুক্রবার চিঠি দেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি চরকাউয়ার ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি। কিন্তু কথিত আওয়ামী লীগ নেতা মাশরুল আলম নাসির মিয়া তোরণটি সরিয়ে নেননি।

আজ শনিবার সকালে পতাং মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় গিয়ে ওই তোরণ দেখে ক্ষুব্ধ হন অনুষ্ঠানের দুই অতিথি প্রতিমন্ত্রী এবং মেয়র। মেয়র সাদিক বঙ্গবন্ধুকে অবমানননা করে তোরণ নির্মাণকারী নাসিরকে গ্রেফতারের নির্দেশ দেন।

এ খবর পেয়ে প্রতিমন্ত্রী ও মেয়র অনুষ্ঠানস্থলে অযথা ঘোরাফেরা করে নাসিরের সহযোগীরা। এ সময় তাদের বাঁধা দেয় অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক মামুন। তারা অনুষ্ঠান স্থল ত্যাগ করার পরপরই নাসিরের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মামুনকে আহত করে।

বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানার পরিদর্শক ( ওসি-তদন্ত) ফয়সাল আহমেদ বলেন- স্কুলছাত্রকে কুপিয়ে আহত করার অভিযোগে ২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি রামদা। এ ঘটনায় মামলা দায়েরসহ জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেস্টা চলছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net