রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৬

শিরোনাম :
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড : প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড : প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি

dynamic-sidebar

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রোববার ভোর ৫টায় শহরের সেন্টার পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাসেল মাহমুদ আহাজারি করে বলেন, রাতে আগুন লেগে এক এক করে উত্তম দাসের চয়েজ টেইলার্স, উত্তম কুমারের সান টেইলার্স ও আমার নন্দিনী টেইলার্স পুড়ে ছাই গেছে। আমরা এখন পথের ফকির হয়ে গেলাম। আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা প্রসান্ত জানান, সঠিক সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এলে কিছুটা রক্ষা পেত। তাদের আসার ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net