শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৫

শিরোনাম :

বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৬

dynamic-sidebar

বানারীপাড়া-বরিশাল মহাসড়কে গুয়াচিত্রা নামক স্থানে পণ্য বোঝাই টমটম ও যাত্রীবাহী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় বরিশালগামী মাহেন্দ্রারর সঙ্গে বানারীপাড়াগামী টমটমের মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিস গুরুতর আহত মাহেন্দ্রা চালক আল-আমিন সহ ৬ জনকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

গুরুতর আহত অন্যান্যরা হলেন টমটম চালক ইউসুফ (৪০), শরিফুল ইসলাম (৩৫), আশ্রাফুল ইসলাম (২৫), অনিমেষ বড়াল (৪০) ও অমল হালদার (৪৫)। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সংঘর্ষে যাত্রীবাহী মাহেন্দ্রটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। টমটমের হেডলাইট না থাকার কারণে এ সংঘর্ষ ঘটে বলে জানা যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net