মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩০

শিরোনাম :
তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার

গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

dynamic-sidebar

নগরীর ভাটিখানা এলাকায় গলায় ফাঁস দিয়ে তৃষ্ণা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তৃষ্ণা শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তিমির কুমার গুহ’র মেয়ে এবং একই স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

তৃষ্ণার স্বজনদের বরাত দিয়ে মহানগরীর কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মোল্লা জানান, টেস্ট পরীক্ষায় খারাপ করায় তৃষ্ণাকে তার বাবা-মা বকাঝকা করে। এরপর সবার অগোচরে তৃষ্ণা নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এদিকে স্থানীয়ভাবে শোনা যাচ্ছে প্রেম সংক্রান্ত বিরোধের কারণে সে আত্মহত্যা করেছে।

তবে এমন কোনো কারণ থাকলেও পরিবারের লোকজন বিষয়টি পুলিশের কাছ থেকে এড়িয়ে যাচ্ছে। গতকাল সোমবার তৃষ্ণার মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net