, ,

শিরোনাম :
অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মুলাদীতে জাটকা বহনের দায়ে ৩ ব্যবসায়ীর কারাদণ্ড

মুলাদীতে জাটকা বহনের দায়ে ৩ ব্যবসায়ীর কারাদণ্ড

dynamic-sidebar

বরিশালের মুলাদীতে জাটকা বহনের দায়ে ৩ জন মাছ ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার এই দন্ডাদেশ দেন। দন্ডিত তিন মাছ ব্যবসায়ী হলেন- নুরুল ইসলাম, আনোয়ার হোসেন ও শহীদ বেপারী।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, দন্ডাদেশ প্রদানের পর ওই তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে।

হিজলা টেকবাজার থেকে জাঁটকা নিয়ে বাসে মুলাদীর মীরগঞ্জ ফেরীঘাটের দিকে নেওয়া হচ্ছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে সকাল ৭টার দিকে মুলাদী বন্দর অতিক্রম করার সময় পুলিশ ওই বাসটি থামিয়ে ২০ মন জাঁটকা জব্দ করে। এ সময় জাটকা বহনকারী ৩ ব্যবসায়ীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১ বছর করে কারাদণ্ড দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net