মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩০

শিরোনাম :
তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার
পটুয়াখালীতে বহিষ্কারের পর পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালীতে বহিষ্কারের পর পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

dynamic-sidebar

অসদুপায় অবলম্বনের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে ওই পরীক্ষার্থী।ওই কেন্দ্রের সচিব মুজিবুর রহমান বলেন, নকল বহন করার দায়ে ১০টা ৫৫ মিনিটে উপজেলার কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ইশাত হোসেন নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার তাকে বহিষ্কার করেন। এদিকে মানসিক চাপে বহিষ্কৃত পরীক্ষার্থী ইশাত বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে তাকে তাৎক্ষনিক রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান রাশেদ বলেন, ‘প্রাথমিক চিকিৎসার পর ইশাত এখন সুস্থ আছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net