নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জানান, শনিবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
কোতয়ালি থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, নাশকতার একটি মামলায় আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply