, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
নগরীর চাদঁমারি এতিমখানা মাদ্রাসার এক ছাত্র ১০ দিন যাবত নিখোঁজ ।

নগরীর চাদঁমারি এতিমখানা মাদ্রাসার এক ছাত্র ১০ দিন যাবত নিখোঁজ ।

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর চাদঁমারি এতিমখানা মাদ্রাসার এক শিশু ছাত্র ১০দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। নিখোঁজ হওয়ার পর থেকে শিশুটির পিতা তার আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজির পর কোথাও না পেয়ে অবশেষে রবিবার রাত ১০টার দিকে তার পিতা মো: হারুন হাওলাদার বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেন ডাইরী নং(৬০৩) ।

সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিন কড়াপুরের পাচগাও গ্রামের মো: হারুন হাওলাদারের ছেলে মো: খাইরুল বাসার (১৩) মাদ্রসা ছুটির কারনে কিছু দিনের জন্য ঢাকায় তার বাবা হারুনের ভাড়া বাসায় বেড়াতে যায়।এরপর গত শুক্রবার (০১ ফেব্রুয়ারি)ঢাকা থেকে কড়াপুর পাচগাও গ্রামে চলে আসে এবং সেদিন বিকেলেই গ্রামের বাড়ি থেকে মাদ্রাসার উদ্দ্যেশ্যে রওনা হয়ে চলে আসে।

কিন্তু শিশুটির পিতা সন্ধায় মাদ্রাসার হুজুরের কছে ফোন দিয়ে তার ছেলের কথা জানতে চায় তখন মাদ্রাসার হুজুর তাকে জানান খাইরুল মাদ্রসায় আসেনি। সেই থেকে খাইরুলের পিতা তার বরিশালের সকল আত্বীয় স্বজন এমনকি খাইরুলের সহপাঠিদের সাথে যোগাযোগ করে ছেলের সন্ধান করেন। এখন শুধু সকলের প্রতি শিশু্টির পিতার আকুল আবেদন যদি কোনো স্বহ্রদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা গেলো – মোবাইল (০১৭৮২২১২২৫-০১৭৬৮৫০০৮০১) এই নাম্বারে।

এব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুুরুল ইসলাম বলেন, এব্যাপারে একটি সাধারণ জিডি পেয়েছি। জিডি পাওয়ার পর ছবিসহ বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়েছে।শিশুটিকে উদ্ধারের জন্য আমাদের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net