মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৬

এবার দর্শক মাতাতে চীনা ছবিতে পরীমনি

এবার দর্শক মাতাতে চীনা ছবিতে পরীমনি

dynamic-sidebar

বিনোদন ডেস্ক :-
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বাংলাদেশি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয়ের পর এবার চাইনিজ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি। ‘চেজিং মার্ডার’ নামে একটি চীনা ছবিতে দেখা যাবে পরীকে।
‘চেজিং মার্ডার’ পরিচালনা করবেন হুজিয়াহুই এবং ডেনিপ্যাং। এটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন চীনের হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেড। ছবিতে একজন আন্তর্জাতিক পুলিশ সদস্য চরিত্রে অভিনয় করবেন পরীমনি।
ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে পরীমনি বলেন, ‘আগামী মাসে চীনে আনুষ্ঠানিকভাবে ছবির চুক্তিপত্র স্বাক্ষর হয়েই দৃশ্যধারণ শুরু হবে। এ ছবিতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। তাছাড়া বাংলাদেশের অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে যাচ্ছি, এটি ভাবতেই বেশ ভালো লাগছে।’ছবিতে পরীর পাশাপাশি আরও দেখা যাবে চীন ও হংকংয়ের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net