বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৩

শিরোনাম :
মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার হুমকির মুখে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্স শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন বরিশালে দুই সড়কে জলাবদ্ধতা কমছেই না
খালেদা জিয়ার মুক্তির দুই উপায় খোলা আছে: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির দুই উপায় খোলা আছে: তথ্যমন্ত্রী

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই। এক্ষেত্রে তার মুক্তির জন্য দুটি উপায় খোলা আছে। একটি হচ্ছে আইনিভাবে লড়তে হবে অথবা অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ দফতরে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় হাছান মাহমুদ বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিভজী বার বার সংবাদ সম্মেলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে আইন ও আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও অশ্রদ্ধা জ্ঞাপন করছেন। কোনো বন্দি দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে মার্জনা চাইলে, তিনি ক্ষমা করতে পারেন। এ ছাড়া আইনি প্রক্রিয়ায় তাকে মুক্তি পেতে হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়া দোষ স্বীকার করে ক্ষমা চাইলে রাষ্ট্রপতি মুক্তির ব্যবস্থা করতেও পারেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net