বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৪

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ

ভালোবাসা দিবসে পরকিয়ার জেরে বিএম কলেজ ছাত্র খুন !

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে তালাকপ্রাপ্ত স্ত্রীর প্রেমিক রুবেল মিয়াকে কুপিয়ে খুন করেছেন মেহেদী হাসান রনি নামে এক যুবক। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু উদ্যোনে এই প্রাণবিয়ের ঘটনা ঘটে।

 

এই ঘটনায় পুলিশ ঘাতক মেহেদী হাসান রনিকে গ্রেপ্তার করেছে।

 

নিহত রুবেল মিয়া বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

পুলিশ জানিয়েছে- ঘাতক মেহেদী হাসান রনির সাথে তাঁর স্ত্রী সাম্প্রতিকালে বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে বিএম কলেজছাত্র রুবেল মিয়ার সাথে তাঁর স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। আজ বিশ্ব ভালবাসা দিবসে তাদের দুজনকে এক সাথে বঙ্গবন্ধু উদ্যানে ঘুরতে দেখে ক্ষুব্ধ রনি হামলা করেন। একপর্যায়ে তালাকপ্রাপ্ত স্ত্রীর প্রেমিকাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তখন তাকে রক্ষার্থে এগিয়ে গেলে দুইজন ছুরির আঘাতে আহত হন।

 

রক্তাক্ত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডিউটিরত চিকিৎসক পরীক্ষা করে রুবেলকে মৃত ঘোষণা করেন।

 

 

 

বিস্তারিত আসছে………

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net