, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে মরা মুরগি বিক্রির দায়ে দুই দোকান কর্মচারী আটক

বরিশালে মরা মুরগি বিক্রির দায়ে দুই দোকান কর্মচারী আটক

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল নগরীর রুপাতলী বাজারে মরা মুরগি বিক্রির অভিযোগে দুই দোকান কর্মচারীকে আটক করেেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যান কোতয়ালি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি।আটকরা হলেন- ওই বাজারের দোকানদার বরিশাল সদর উপজেলার চরেমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের আনিস শিকদারের ছেলে পারভেজ (২৭) এবং নগরীর জিয়া সড়ক এলাকার শাহাদাত হোসেনের ছেলে রাজু (১৮)।

এসআই মহিউদ্দিন জানিয়েছেন- রুপাতলী আদর্শ সড়কের বাসিন্দা বাপ্পি বাজারের মিরাজ ও ইউনুস গাজীর দোকান থেকে ১২ কেজি মুরগি ক্রয় করেন। পরবর্তীতে বাসায় নিয়ে দেখতে পান একটি মুরগি মরা এবং তা জবাই দেওয়াও হয়নি। তখন মুরগিগুলো দোকানে ফেরত নিয়ে দুই দোকানির সাথে কর্মচারীদের বাপ্পির বাকবিতণ্ডা হয়।এই খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের সহকারি কমিশনার (এসি) শাহেদের নেতৃত্বে এসআই মহিউদ্দিনসহ একটি টিম সেখানে ছুটে যান।

পরবর্তীতে দুই দোকান কর্মচারীকে আটক করে থানায় নিয়ে আসেন।পুলিশ জানিয়েছে- আটক দুই দোকান কর্মচারীকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net