বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের আদর্শবান হওয়ার আহবান : গণপূর্তমন্ত্রী

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের আদর্শবান হওয়ার আহবান : গণপূর্তমন্ত্রী

dynamic-sidebar

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। তাই কোনো ঘুষ, দুর্নীতি ও কমিশন বাণিজ্য আমাকে স্পর্শ করতে পারবে না। শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অভিভাবকদের কাছে আমার আহ্বান- বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আপনাদের সন্তানদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলুন। একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সে জাতিকে অবশ্যই সুশিক্ষিত ও আদর্শবান হতে হবে। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে শিক্ষিত করতে বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছেন।

নিজ গ্রামের ওই বিদ্যালয়ে পড়াশোনার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার বাবা আমাদের ভাইবোনদের লেখাপড়া করাতে তার বাবার (দাদা) জমি বিক্রি করেছেন। আপনাদের তা করতে হচ্ছে না।

এ সময় তিনি দলীয় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ করে আরও বলেন, মাদক ও সন্ত্রাসীদের ভালো হয়ে যেতে হবে নতুবা জেলে যেতে হবে। তাতে তারা (মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী) যদি আমার কোনো আত্মীয় বা পরিবারের কেউ হন তা হলেও ছাড় পাবে না।

আমার নির্বাচনী এলাকায় (পিরোজপুর-১) আমার দ্বারা কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না। এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। তাই কোনো ঘুষ, দুর্নীতি ও কমিশনবাণিজ্য আমাকে স্পর্শ করতে পারবে না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net