বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৬

শিরোনাম :
নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার হুমকির মুখে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্স শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন
বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার পুনর্গঠিত কমিটি অনুমোদন

বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার পুনর্গঠিত কমিটি অনুমোদন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার | বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন।

মহানগরের সভাপতি মোঃ এ.কে. আজাদ ফারুকের নেতৃতে-মহানগর শাখার প্রতিনিধি দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ এস.এ মালেকের সাথে শুক্রবার সৌজন্য সাক্ষাতে মিলিত হলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদ বঙ্গবন্ধু পরিষদ মহানগর শাখার ১২১ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কমিটি অনুমোদন এবং বিগত জাতীয় সংসদ নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশাল মহানগর শাখার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তিনি সকল প্রকার লোভ লালসার উর্ধ্বে থেকে আগামী দিনগুলোতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যেকোন পদক্ষেপের পক্ষে যথাযথ ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন।

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ সভাপতি সমীর কৃষ্ণ বনিক, সহ সভাপতি ডাঃ কৃষ্ণকান্ত সরকার, সহ সভাপতি আবদুস সালাম, যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ডাঃ হাবীব, দপ্তর সম্পাদক মনীন্দ্র নাথ ঘরামী, সহ-সাঃগঠনিক শংকর রায় ও সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

নব গঠিত কমিটির নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে অনুসরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net