সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১০

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বিপিএল থেকে বাদ বরিশাল বুলস

বিপিএল থেকে বাদ বরিশাল বুলস

dynamic-sidebar

অনলাইন ডেস্ক।।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর থেকে বরিশাল বুলসকে বাদ দেয়া হয়েছে। ফলে আট দলের বিপিএল হওয়ার যে সম্ভাবনা ছিলো, তা বাদ হয়ে গেলো। গত বছরের মতো এবারও বিপিএল হবে সাত দলের লড়াই। এবারই প্রথম বিপিএলে বরিশালভিত্তিক কোনো দল থাকছে না।
বরিশাল বুলসের বাদ পড়া বিষয়ে বিপিএল পরিচালনা পরিষদের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেন, ‘আমরা আজ (৯ আগস্ট) একটি সভায় বরিশাল বুলকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফ্রেঞ্চাইজি পরিচালনার জন্য যে টাকা দেয়ার কথা তারা তা দিতে ব্যর্থ হয়েছে। এ কারণেই এমন সিদ্ধান্ত। এবারের বিপিএল হবে সাত দলের।’এ বিষয়ে দলটির অন্যতম মালিক এবং বিসিবির পরিচালক এমএ আওয়াল চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।২০১২ সালে বরিশালভিত্তিক ফ্রেঞ্চাইজি বরিশাল বার্নার্স বিপিএল খেলা শুরু করে। ২০১৫ সালে এসে দলটির রিব্রান্ডিং হয়, তারা নতুন নাম দেয় বরিশাল বুলস।
২০১৫ সালে দলটি ফাইনালে উত্তীর্ণ হয়। পরের মৌসুমে, ২০১৬ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে দলটি একদম তলিনিতে থেকে আসর শেষ করে। পরে মুশফিক আসন্ন মৌসুমে বরিশাল ছেড়ে রাজশাহীতে যান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net