বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪২

শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার
বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ার পথে চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু

বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ার পথে চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ২৪ মার্চ চতুর্থধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। বিভাগের সদর দপ্তরখ্যাত এই উপজেলায় উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনায়নপত্র দাখিল করেছিলেন মোট ৮ প্রার্থী। চেয়ারম্যান পদে মনোনায়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের প্রার্থী সাইদুর রহমান রিন্টু ও বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসাইন। গত রবিবার বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেইন তার মনোনায়নপত্র প্রত্যারহার করেন। তার মনোনায়নপত্র প্রত্যাহারের পর চেয়ারম্যান পদে এককপ্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। ফলে বিনাপ্রতিদন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে তিনি। ১৯৮৫সালে মরহুম কায়সার হোসেন প্রথম বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। এরপর ১৯৯০ সালে প্রায়ত মেয়র শওকত হোসেন হিরন নির্বাচিত হয়। ২০০৯ সালে নির্বাচিত হয় বিএনপি নেতা আজিজুল হক আক্কাস। সর্বশেষ বিএনপিরপ্রার্থী এনায়েত হোসেন বাচ্চুকে ৭০ হাজার ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন সাইদুর রহমান রিন্টু।

বরিশাল মহানগর আওয়ামী লীগের এই সহ-সভাপতি রাজনীতির পাশাপাশি বরিশাল চেম্বার অব কমার্সেরও সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। দুস্থ, বিধবা ও বয়স্কভাতা বণ্টন, পাকা সড়ক, সেতু নির্মান, বিদ্যুৎ দেয়া সহ নানা উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে তিনি খুব অল্প সময়ের মধ্য দিয়েই জায়গা করে নিয়েছেন বরিশাল সদর উপজেলার সাধারন মানুষের হৃদয়ে। এই নেতা বিগত সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন। চরবাড়িয়া ইউনিয়নের এক বাসিন্দা বলেন, “আগে আমাদের গ্রামে অনেক মাটির রাস্তা ছিলো এখন প্রায় সিংহভাই পাকা হয়েছে, যেখানে বিদ্যুত যায়নি সেখানে বিদ্যুত পৌছেছে এসবই রিন্টু সাহেবের প্রচেষ্টায় হয়েছে। আমরা চাই রিন্টু সাহেব আবার চেয়ারম্যান হোক।” সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীরা বলেন, ” সাইদুর রহমান রিন্টু আওয়ামী লীগের একটি নিবেদিত প্রাণ। তিনি তার সময়ে মানুষের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তার কারনেই তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও মনোনায়ন দিয়েছেন।” সাইদুর রহমান রিন্টু দৈনিক হিরন্ময়কে বলেন, “জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের মনোনায়ন দিয়েছেন। অপর প্রার্থী মনোনায়নপত্র প্রত্যাহার করায় আমি আবার বরিশাল সদরের মানুষের সেবার সুযোগ পেয়েছি। আমি বাকি জীবনটা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net