, ,

শিরোনাম :
ভেজাল বিরোধী অভিযান বরিশালে ৬ দোকানীকে জরিমানা

ভেজাল বিরোধী অভিযান বরিশালে ৬ দোকানীকে জরিমানা

dynamic-sidebar

ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে বরিশাল নগরীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল। মঙ্গলবার নগরীর হাটখোলা ও পোর্টরোডে এই অভিযান চালানো হয়েছে। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুখেন্দ্র চন্দ্র সরকার ও সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।

ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারা মোতাবেক পণ্যের মোড়ক ব্যবহার ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স সমীর ট্রেডিং’র তাপস বনিক, মেসার্স অনীল চন্দ্র সাহার স্বপন কুমার সাহা, মেসার্স সিকদার ট্রেডিং এর নিরব দাস, চিত্ত দাস পোল্ট্রি’র চঞ্চল দাস, শান্তি পোল্ট্রি’র নন্দ দাস এবং চন্দ্রপরী গোস্তের দোকানের মো. মাসুমকে যথাক্রমে ১৫ হাজার, ৫ হাজার, ৫ হাজার, ২ হাজার, ২ হাজার ও আড়াই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net