বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৯

শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল! টিনের চাল দিয়ে পড়ত পানি, কুঁড়েঘরে বেড়ে ওঠা ছেলেটি যেভাবে জাতীয় অঙ্গনের ফুটবলার বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনের মুখে বিদ্যালয় পটুয়াখালীতে কমিটি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয় : হাইকোর্ট ৩০ বছরেও হয়নি সেতু, জীর্ণ বাঁশের সাঁকোই ৫ গ্রামের ভরসা
রাশেদ খান মেনন গংরা জাতির বিষফোঁড়া : পীর চরমোনাই

রাশেদ খান মেনন গংরা জাতির বিষফোঁড়া : পীর চরমোনাই

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে কওমী শিক্ষাকে বিষবৃক্ষ, ইসলামী শাসনকে মোল্লাতন্ত্র, ওলামা-মাশায়েখের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফীকে জড়িয়ে রাশেদ খান মেননের বক্তব্য সমগ্র ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য চরম অবমাননাকর।

অবিলম্বে তার ধৃষ্টতা ও প্রলাপপূর্ণ বক্তব্যের জন্য তাকে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় ধর্মপ্রাণ জনগণ রাশেদ খান মেননকে উপযুক্ত জবাব দেবে বলে জানান তিনি।
শনিবার জমিয়তুল ফালাহ ময়দানে জাতীয় ওলামা- আয়োজিত বিশাল ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি ড. আল্লামা জসিম উদ্দীন নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তিনি আরো বলেন, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরাই উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। দু’শ বছর ধরে যারা উপমহাদেশের মানুষকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করেছিল আজকের মেননরা সেই ব্রিটিশ ও পশ্চিমা সভ্যতার উচ্ছিষ্টভোগী। মাদরাসা নয়, এই মেননরাই দেশ ও জাতির জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।

সম্মেলনে বক্তব্য রাখেন মুফতী হাফেজ আহমদুল্লাহ, আল্লামা ড. আ ফ ম খালেদ হোসাইন, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা গাজী আতাউর রহমান, আল্লামা হাবিবুর রহমান কাসেমী, প্রফেসর ড. বেলাল নুর আজীজ, মাওলানা হাফেজ ওবাইদুল্লাহ হামজা, আল্লামা ফরিদ আহমদ আনসারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণসংযোগ বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক, শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ আলী উসমান, মাওলানা মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা মুফতি হাসান মুরাদাবাদী, গোলাম কিবরিয়া শরীফী ও মাওলানা আবদুর রাজ্জাক প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net