, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
বরিশালে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ঋণের চেক বিতরণ

বরিশালে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ঋণের চেক বিতরণ

dynamic-sidebar

বরিশাল প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সুবিধাবঞ্চিত সবার ভাগ্য উন্নয়নের পরিবর্তন ঘটেছে। গরীব বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যে চিন্তা করেন তা গত ২১ বছরে কোন সরকারই চিন্তা করেনি।

আজ শনিবার সকালে জেলার গৌরনদীতে উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মানউন্নয়নে সুবিধাভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরের শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে চেক বিতরণী সভায় উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। শেষে প্রধানঅতিথি এক লাখ টাকা করে ৫০ জন সুবিধাবঞ্চিত নারীকে ৫০ লাখ টাকার চেক বিতরণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net