, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

বরিশালে নানা অয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন এই শ্লোগান নিয়ে বরিশালে নানা আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বইতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
আজ রবিবার সকাল ৮টায় অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

জেলা আওয়ামীলীগ এর পক্ষে সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্বাঞ্জলী অর্পণ করে।
এর পরই প্রতিকৃতিতে শ্রদ্বা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড,গোলাম আব্বাস চৌধুরী দুলাল,সাধারন সম্পাদক এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন,যুগ্ম সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

পরে প্রর্যায়েক্রমে যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্বা সেক্টর কমান্ডার, বরিশাল আইনজীবী সমিতি,বরিশাল বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ,জেলা ও মহানগর যুক্ষলীগ, জেলা ও মহানগর মহিলালীগ,স্বোচ্ছাসেবকলীগ,জাতীয় শ্রমীকলীগ,বরিশাল শিক্ষক পরিষদ,বরিশালসাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ অনান্য সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃস্থানীয়রা।

সকাল ১১টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পাঘ অর্পন করেন প্রেস ক্লাবের সংবাদ কর্মী সদস্যরা।

অপরদিকে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসন আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর সেখান থেকে শিশু কিশোর ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে অশ্বিনী কুমার হলে পৌঁছে। এখানে জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের কর্মসূচি শুরু হয়।
বরিশাল জেলা প্রসাশক এস.এম.অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভা,পুরস্কার বিতরন অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোশারফ হোসেন, বরিশাল রেঞ্জ ডি.আই.জি শফিকুল ইসলাম,জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম,বীর মুক্তিযোদ্বা মহিউদ্দিন মানিক (বীর উত্তম), বরিশাল সচেতন নাগরীক কমিটির সভাপতি অধ্যাপিকা(অবঃ) শাহ্ সাজেদা, বরিশাল সরকারী বিএম কলেজ সাবেক অধ্যাক্ষ স.ম.ইমানুল হাকিম প্রমুখ।

আলোচনা সভার পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করেছে জেলা প্রশাসন।

এছাড়া বিকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে আলোচনা পর্বে এখানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন পানি সম্পদ মন্ত্রলয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম,সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্,আলোচক হিসাবে বক্তব্য রাখবেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তি ও সিনিয়র সাংবাদিক এ্যাড, মানবেন্দ্র বটব্যাল। অনূষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সাধারন সম্পাদক স্নেহাংশ বিশ্বাষ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net