মসজিদে দোয়া-মোনাজাত ও কেক কাটার মধ্যদিয়ে বুধবার বাদ যোহর বরিশাল নগরীতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোঃ এরশাদের ৯০ তম জন্মদিন পালন করা হয়েছে।
জেলা ও মহানগর জাতীয় পার্টি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে সদররোডস্থ বায়তুল মোকাররম মসজিদে দোয়া-মোনাজাত শেষে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জন্মদিনের কেক কাঁটা হয়।
এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, মহানগর নেতা রফিকুল ইসলাম গফুর, আলহাজ¦ মীর জসিম উদ্দিন, রুস্তুম আলী খান, জাতীয় যুব সংহতির জেলা সাধারণ সম্পাদক ননী গোপাল, মহানগর সাধারণ সম্পাদক ইরান চেীধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply