বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২০

শিরোনাম :

হটসিটে আবারও অমিতাভ

dynamic-sidebar

 

বিনোদন ডেস্ক
মহড়ায় অমিতাভসবার প্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন আসর শুরু হচ্ছে আবার। এবারও যথারীতি হটসিটে সঞ্চালক হিসেবে থাকছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। সনি টিভিতে এর প্রচার শুরু হবে শিগগিরই।
এ নিয়ে নবমবারের মতো হতে যাচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন বিগ বি নিজেই। সোমবার (৭ আগস্ট) মহড়ার কয়েকটি স্থিরচিত্র শেয়ার দিয়েছেন তিনি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘কেবিসি শুরু! টানা মহড়া চলছে।’
এর আগেই জানা গেছে, আগস্টের ১০ দিন ও সেপ্টেম্বর এক সপ্তাহ মিলিয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিংয়ের জন্য ১৭ দিন সময় দিয়েছেন অমিতাভ। তিনি এখন উমেশ শুক্লা পরিচালিত ‘১০২ নটআউট’ ছবির কাজে ব্যস্ত। এটি মুক্তি পাবে চলতি বছরের ১ ডিসেম্বর।
অমিতাভের হাতে আরও আছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’। বিজয় কৃষ্ণ আচার্যর পরিচালনায় এতে আরও অভিনয় করছেন আমির খান, ক্যাটরিনা কাইফ ও ‘দঙ্গল’ তারকা ফাতিমা সানা শেখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net