নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সরকারি বিএম কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসে বিদ্যুস্পৃষ্ট হয়ে আবু বক্কর নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ছাত্রাবাসের সি ব্লকের বেলকুনিতে এই ঘটনা ঘটে।নিহত আবু বকর সিদ্দিক মানিক বিএম কলেজের মাস্টার্সের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্রাবাসের ১২৩ নম্বর রুমে থাকতেন।
তিনি গৌরনদী উপজেলার টরকীর ধানডোবা এলাকার আব্দুল সালাম সরদারের ছেলে।মানিকের সহপাঠিরা জানান, দুপুর দেড়টার দিকে মানিক গোসল করে বেলকুনিতে যায়, এসসময় হিটারের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর আহত হন।
পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিক্ষার্থী আবু বক্করের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার।’
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply