শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৩

শিরোনাম :
এবার তোপখানার ট্রপিক্যাল টাওয়ারে আগুন

এবার তোপখানার ট্রপিক্যাল টাওয়ারে আগুন

dynamic-sidebar

তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুন লাগার পর নিভে গেছে। খবর পাবার পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঠানো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম বলেন, আগুন লাগার সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে গেছে।

রাত সাড়ে আটটার দিকে রাজধানীর তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুন লাগে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ ওয়ারীর সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালেও আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত ৮টার দিকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানের আগেই আগুন নিভে যায়।

এর আগে ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর একদিন পরই ৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় আগুন লাগে। ১ এপ্রিল মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net