মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১১

নকল ট্রেলারেই ভিউ ৪৩ লাখ!

নকল ট্রেলারেই ভিউ ৪৩ লাখ!

dynamic-sidebar

বিনোদন ডেস্ক :অ্যাকশন-কমেডি ছবি ‘জড়ুয়া-টু’ নিয়ে এতই উচ্ছ্বাস ও কৌতূহল ছড়িয়েছে যে, এর নকল ট্রেলার তৈরি করেছে ভক্তরা। এর শিরোনাম ‘জড়ুয়া-টু অফিসিয়াল ট্রেলার ২০১৭’। ইউটিউবে আপলোড করা এই ট্রেলার ইতোমধ্যে দেখা হয়েছে ৪৩ লাখ বার!

১৯৯৭ সালের ব্যবসাসফল ছবি ‘জড়ুয়া’র মতো এর রিমেকও পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। নতুন ছবিতে যমজ ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। ‘জড়ুয়া-টু’র আসল ট্রেলার নিয়ে তিনি খুশি নন বলে শোনা যাচ্ছে। এ কারণে নতুনভাবে সাজানো হচ্ছে এটি।
‘জড়ুয়া’ মুক্তির ২০ বছর পূর্তি হয়েছে ২০১৭ সালে। রাজা ও প্রেমের মজার কাণ্ডকারখানা দেখা গেছে এতে। এ দুটি চরিত্রে অভিনয় করেন সালমান খান। এ ছবির ‘ওনচি হ্যায় বিল্ডিং’ এবং ‘তান তানা তান’ গান দুটির রিমিক্স সংস্করণ থাকছে ‘জড়ুয়া-টু’তে।
নতুন ছবিটির শুটিং হয়েছে ভারত ও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে। এতে বরুণের বিপরীতে থাকছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু। ‘জড়ুয়া-টু’ মুক্তি পাবে ২৯ সেপ্টেম্বর।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net