বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৫

এবার গণস্বাক্ষরের মাধ্যমে উপাচার্যের পদত্যাগের দাবীতে কর্মসূচি পালন শিক্ষার্থীদের

এবার গণস্বাক্ষরের মাধ্যমে উপাচার্যের পদত্যাগের দাবীতে কর্মসূচি পালন শিক্ষার্থীদের

dynamic-sidebar

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হকের পদত্যাগের দাবিতে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় তারা উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হকের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং সেইসাথে প্রতিবাদী গান পরিবেশন করে।

এ সময় উপাচার্য পদত্যাগ না করলে লাগাতার কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেয় শিক্ষক সমিতির নেতারা। উপাচার্য পদত্যাগ বা পূর্ণ মেয়াদে ছুটিতে না গেলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও জানায়।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, শিক্ষার্থীরা প্রায় একমাস যাবত শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। গত ২১ এপ্রিল প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেছেন মাত্র ৫% শিক্ষার্থী আন্দোলন করেছে।

আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই এই যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন রয়েছে।

এখন আমাদের একটাই দাবি, উপাচার্য পদত্যাগ করবেন নয়তো তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ছুটিতে যাবেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net