, ,

শিরোনাম :
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা নারীদের গোপন ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ

ঘূর্ণিঝড় ‘ফণী’: বরিশাল থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ

dynamic-sidebar

সুপার সাইক্লোনে রূপ নেয়া ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে বরিশাল নদীবন্দর থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক এবং বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার মিঠু বৃহস্পতিবার এই তথ্য জানান। তিনি বলেন, পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত সবধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আরও ঘনীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকাল নাগাদ ভারতের ওড়িষা উপকূল অতিক্রম করতে পারে।

পরবর্তী সময়ে ওড়িষা-পশ্চিমবঙ্গ উপকূল হয়ে শুক্রবার সন্ধ্যা নাগাদ খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে মংলা ও পায়রা সমুদ্র বন্দরসহ ভোলা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের জেরে ক্ষতির আশঙ্কায় বরিশালের অভ্যন্তরীণ নৌরুটের সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ইতোমধ্যে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net