, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে স্কুলছাত্রীকে অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

বরিশালে স্কুলছাত্রীকে অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

dynamic-sidebar

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ মামলায় অপহরণকারী যুবক বাপ্পি বাড়ৈকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে বাপ্পি বাড়ৈকে। আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় দেন।

রবিবার (৫ মে) বিকালে আসামির অনুপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

অপহরণকারী বাপ্পি ওই উপজেলার মরাআন্দী গ্রামের অবনী বাড়ৈয়ের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান  জানান, ২০০৭ সালের ১৫ মার্চ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে বাপ্পি। এরপর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য কমলাপুর রেল স্টেশনে নেওয়া হলে ওই ছাত্রী পালিয়ে সিলেটগামী রেলে ওঠে। সেখানে তার বাবা চাকরি করতেন। সে বাবার কাছে গিয়ে এক মাস অবস্থান করে বাড়ি ফিরে আসে।

এ ঘটনায় ২০ মার্চ মুক্তির মা বাদী হয়ে বাপ্পি ও তার ভাই উজ্জ্বলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আকতার উদ্দিন খান তদন্ত শেষে উজ্জ্বলকে অব্যাহতি দিয়ে বাপ্পিকে অভিযুক্ত করে একই বছরের ৬ মে আদালতে চার্জশিট দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net