, ,

শিরোনাম :
পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩ বাসভাড়া নিয়ে মাদারীপুরে সংঘর্ষে আহত ১০ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর

বরিশালে এসএসসি পরীক্ষায় ফেল করে ছাত্রীর আত্মহত্যা

dynamic-sidebar

এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে অকৃতকার্য হয়ে সোমবার বিকেলে হেপি আক্তার (১৭) নামের এক পরীক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে জেলার মুলাদী উপজেলার দক্ষিণ বালিয়াতলী গ্রামে।

নিহত হেপি আক্তার ওই গ্রামের মন্টু বেপারীর কন্যা ও ছবিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। ঘটনাস্থলে থাকা মুলাদী থানার এসআই বাপ্পী জানান, সোমবার দুপুরে ঘোষিত ফলাফলে হেপি নিজের অকৃতকার্যর খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পরে। ওইদিন বিকেলে অভিমানি হেপি আক্তার পরিবারের সবার অজান্তে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করা হবে।

অপরদিকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী ফুল্লশ্রী গ্রামের মৃত হান্নান ফকিরের কন্যা তামান্না আক্তার তারফিন খেয়ে আত্মহত্যার চেষ্ঠা করেছে। মুমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net