বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৩

শিরোনাম :
শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা মাদকে ঝুঁকছে বরিশালের তরুণরা বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ বরিশাল-ভোলা সেতুর ডিপিপি অনুমোদনের অপেক্ষায়: তথ্যমন্ত্রী সকল রাজনৈতিক দলকে নিয়ে ভোলার উন্নয়ন করব : তথ্য মন্ত্রী ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তের দাবিতে স্মারকলিপি নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় বেতনের টাকা জেলেদের মাঝে বিতরণ করেছি কলাপাড়ায় বেসরকারি হাসপাতালে নার্সের অবহেলায় নবজাতকের পা ভাঙার অভিযোগ আ.লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী
পানিসম্পদ মন্ত্রণালয় প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে জোরালো সুপারিশ

পানিসম্পদ মন্ত্রণালয় প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে জোরালো সুপারিশ

dynamic-sidebar

একাদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠকে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কমিটি সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, সামশুল হক চৌধুরী, মো. ফরিদুল হক খান, নুরুন্নবী চৌধুরী ও রুশেমা বেগম অংশ নেন।

বৈঠকে কক্সবাজার জেলার বাকখালী নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও ড্রেজিং প্রকল্প, যমুনা নদীর ভাঙন হতে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা রক্ষা ও কীর্তনখোলা নদীর ভাঙন হতে বরিশাল জেলার সদর উপজেলাধীন চরবাড়িয়া এলাকা রক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এসব প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য জোরালো সুপারিশ করা হয়।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net