শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৬

শিরোনাম :
বরিশালে সরকারি চাল আত্মসাৎ করায় চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত

বরিশালে সরকারি চাল আত্মসাৎ করায় চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার চাঁনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সদস্য (মেম্বার) জাহাঙ্গীর হোসেন খানকে সরকারি চাল আত্মসাতের ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৬ মে তাদের দুইজনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রাণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেয়ারম্যান আমান উল্লাহ ও সদস্য জাহাঙ্গীর হোসেন ২০১৫-১৬ অর্থবছরে চাঁদপুরা ইউনিয়নের ২৫১ জন ভিজিডি কার্ডধারীকে চাল দিয়েছেন। তবে কার্ডধারীদের ৯০ কেজি চালের পরিবর্তে ৭০ কেজি করে দেয়া হয়। ২০ কেজি করে চাল কম দিয়ে ৫ দশমিক ২০ মেট্রিক টন চাল আত্মসাৎ করেছেন চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও মেম্বার জাহাঙ্গীর হোসেন। ওসব চালের বাজার মূল্য ১ লাখ ৮২ হাজার ৪২৭ টাকা।

এ ঘটনায় চেয়ারম্যান আমান উল্লাহ ও ইউপি সদস্যকে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net