শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৫

শিরোনাম :

তিন দফা দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল

dynamic-sidebar

তিন দফা দাবীতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি। আজ বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১২টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা কমিটি সভাপতি দেওয়ান মাসুদের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ কর্মসূচি পালিত হয়।

‘কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও‘ এই প্রতিপাদ্য নিয়ে কৃষকের ফসলের লাভ নিশ্চিত করা, তৃণমূল পর্যায়ে প্রত্যেক ইউনিয়নে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করাসহ সারাদেশে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার দাবী জানানো হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা সমাজতান্ত্রিক দল (বাসদ) আহবায়ক ডাঃ মনিষা চক্রবর্তী, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির নেতা অধ্যক্ষ দুলাল মজুমদার, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর শ্রমিক ফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, এইচ.এম লিমন, হাসিবুল ইসলাম, শহিদুল ইসলাম, ছাত্রফ্রন্ট বরিশাল জেলা কমিটি সভাপতি শন্তুমিত্র, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর ও লামিয়া সাইমন প্রমুখ।

এর পূর্বে নগরীর ফকিরবাড়ির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার হলের সামনের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে শেষ হয়।

বক্তরা বলেন, সরকারতো মুখে সবসময় বলে বেড়াচ্ছে এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে। সরকার কি করে সোনার বাংলা গড়বেন? রুপপুর পারমানবিক কেন্দ্রের দুর্নীতিবাজ লুন্ঠনকারীদের রক্ষা করে? নাকি এদেশের ক্ষেতমজুর কৃষক শ্রমিকদের জীবন বাঁচিয়ে? দেশবাসী সেকথা আজ জানতে চায়।

বক্তারা অবিলম্বে কৃষি ক্ষেত্রে ভর্তুকি দিয়ে সরাসরি গ্রাম-গঞ্জের তৃণমূল পর্যায়ের কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net