বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি গ্রামের ২নং ওয়ার্ড বটতলাসহ আশোপাশো এলাকায় প্রকাশ্যে দিবালোকে চলছে জুয়া খেলার আসর। এসব আসরের পাশেই বিক্রি হচ্ছে মাদক। প্রকাশ্যে জুয়া ও মাদকের অবাধ বিস্তার থাকায় এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। প্রায়ই চুরি হচ্ছে কোনো না কোনো বাড়িতে। নিরাপত্তাহীনতায় ভুগছেন ইউনিয়নের প্রতিটি মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত স্থানটিতে দিন দুপুরে এবং রাতে সব সময়ে বসে জুয়ার আসর। এই জুয়ার আড্ডায় পুরো বাবুগঞ্জের থেকে বড় বড় জুয়াড়িরা খেলতে আসেন। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসো এখানে জুয়া খেলতে। পুলিশকে এই জুয়া খেলার জন্য ভাতা দেওয়া হয় বলে সব কিছু দেখে ও না দেখার ভান করে । যার ফলে নির্বিঘ্নে তারা অবাধে চালায় লক্ষ লক্ষ টাকার এই জুয়ার খেলা সাথে চলে মাদকের ব্যবসা। এর সাথে বড় ব্যাক্তিরা জড়িতে আছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ দেহেরগতি গ্রামের বটতলা এলাকার চিহ্নিত জুয়ারী নাসিম মুন্সি, নয়ন সরদার এই খেলা পরিচালনা করেন সাথে করেন মাদক ব্যবসা।
নাম প্রকাশে অরিচ্ছুক একজন জুয়ারির নিকট জানতে চাইলে তিনি বলেন, এখানে প্রতিদিন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য পাহারাদার থাকে। নাসিম মুন্সি খেলা শুরু আগে পুলিশকে ম্যানেজের কথা বলে টাকা আদায় করেন।
এবিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিবাকর চন্দ্র দাস বলেন , জুয়া খেলার বিষয়টি আমার জানা নেই। নির্দিষ্ট কোন অভিযোগ করা হয়নি। এবিষয়ে জানালে আমি তাৎক্ষনিক ব্যবস্থা নিব।
বরিশালে স্কুলছাত্রীর পা ভেঙ্গে দিলো বখাটে!
শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেনীর এক ছাত্রীর পা ভেঙ্গে দিয়েছে এলাকার চিহ্নিত বখাটে। বখাটের হামলা ঠেকাতে গিয়ে ওই ছাত্রীর চাচী সেলিনা বেগম (৪০) ও চাচাত ভাই সোহেল বেপারী (১৭) গুরুতর আহত হয়ে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি হয়েছে।
রবিবার দুপুরে আগৈলঝাড়া হাসপাতাল কম্পাউন্ডে বসে আহতর চাচী নিলুফা বেগম জানান, ২১ মে বিকেলে বাকাল গ্রামের মনু বাড়ৈর খেপাটে কুকুরে তার নাবালক শিশুকে তাড়া করলে তার (নিলুফা) স্বামী ফারুক বেপারী ওই কুকুরটিকে কয়েকটি পিটান দিয়ে তাড়া করে দেয়। এঘটনার সূত্রধরে কুকুর মালিক মনু বাড়ৈ ও তার লোকজন মিলে ফারুক বেপারীর উপর হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দেয়।
তিনি আরও জানান, একই ঘটনার জেরধরে ওইদিন ইফতারির আগমূহুর্তে মনু বাড়ৈর ভাতিজা বখাটে তমাল বাড়ৈ ও তার সহযোগিরা ফারুক বেপারী ভাতিজী ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুমীকে রান্না ঘর থেকে বের পিটিয়ে পা ভেঙ্গে দেয়। এসময় হামলা ঠেকাতে গিয়ে সুমীর চাচী ও চাচাত ভাই আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত স্কুল ছাত্রী সুমি আক্তার (১৫) কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, সে ঘটনা সম্পর্কে কিছুই জানেনা। অথচ তাকে রান্না ঘর থেকে বের করে পিটিয়ে বাম পা ভেঙ্গে দিয়েছে বখাটে তমাল ও তার সহযোগীরা। এঘটনায় তার স্কুল জীবন হুমকীর মুখে পরেছে। প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি এঘটনার বিচার দাবী করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply