শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৩

শিরোনাম :
বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আলোচনা ও র‌্যালি অনিুষ্ঠিত

বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আলোচনা ও র‌্যালি অনিুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণ্যাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ই মে) বিকাল ৪ টায় পুলিশ লাইনস্থ ড্রিলসেড মিলনায়তন সভাকক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসের পরিচালক লেঃ, কর্ণেল শাহেদ, বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া,বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার হাবীবুর রহমান, বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম,পুলিশ সুপার (ডিআইজি) অফিস হাবীবুর রহমান পোড়া মানিক,বরিশাল আর,আর,এফ কমান্ডেন্ট অফিসার হারুনর রসিদ, বরিশাল আমর্ড পুলিশ সুপার রেজাউল করীম,ইউনেসেফ প্রতিনিধি জামিল হাসান ও বরিশাল উন্নয়ন সংস্থা (আভাষ) নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ।

আলোচনা সভার আগে এ পর্যন্ত জাতি সংঘে শান্তিরক্ষী বাহিনীতে দার্য়ীত্ব পালনকালে নিহত সদস্যদের স্বরনে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন মেট্রোপলিটন উপ-সহকারী পুলিশ কমিশনার রুনা লায়লা। এর পূর্বে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে জাতি সংঘ শান্তিরক্ষী দিবস পালন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। পরে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নেতৃত্বে এক বণ্যাঢ্য র‌্যালি বের হয় র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইনস্থ আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net