শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৮

শিরোনাম :
বরিশালে ব্যুারো চীফের জুয়ার আসরে পুলিশের হানা আটক-৪

বরিশালে ব্যুারো চীফের জুয়ার আসরে পুলিশের হানা আটক-৪

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকার একটি লঞ্চে জুয়া খেলার আসর থেকে ৪ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। জানাগেছে, ঢাকার আন্ডার গ্রাউন্ড পত্রিকার তথাকথিত ব্যুরো চীফ এই জুয়ার আসরের নিয়ন্ত্রন করে আসছেন। তিনি নগরীর বিভিন্ন অপকর্মের হোতা বলেও জানাগেছে। গত ১ লা জুন(শনিবার) রাত সাড়ে ১২ টার দিকে হানা দেয় কোতয়ালী থানা পুলিশ।

এসময় রাকিব সর্দার, সানজিদ সেট, রাসেল ও কবির হাওলাদার নামের ৪জনকে আটক করে। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে ৪ জুয়ারীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ওই তথাকথিত ব্যুরো চীফ মোটা অংকের টাকা নিয়ে জুয়ারী সোহাগকে দিয়ে বোর্ড পরিচালনা করে আসছিলো।

বিগত দিনে এইসোহাগ রাতের আধারে বরিশাল একতলা লঞ্চে বসে জুয়ার আসর বসায়। এঘটনার জন্য একটি একতলা লঞ্চ থেকে চাকুরী হারায় সোহাগ। অভিযোগ রয়েছে বরিশাল সদর নৌ থানার এক পুলিশ সদস্য’র মাধ্যমে সোহাগ জুয়ার আসরটি ভালো ভাবেই করে আসছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net