শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮

শিরোনাম :
সাংবাদিক লিটন বাশারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিক লিটন বাশারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ অকাল প্রয়াত সাংবাদিক লিটন বাশারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক দখিনের সময়’র উদ্যোগে বৃহস্পতিবার পত্রিকার কার্যালয়ে এক মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক দখিনের সময়ের প্রধান উপদেষ্টা প্রয়াত সাংবাদিক লিটন বাশারের বাবা মাস্টার আব্দুল কাদের হাওলাদার,দৈনিক দখিনের সময়’র প্রকাশক খন্দকার রফিকুল ইসলাম, সম্পাদক শাহীন হাসানসহ বরিশালের বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, লিটন বাশার মাত্র ৪৬ বছর বয়সে ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান । তাঁর অকাল মৃত্যু বরিশালের সাংবাদিক অঙ্গণে এক অভাবনীয় শূন্যতার সৃষ্টি করেছে।পাশাপাশি শূন্যতার সৃষ্টি হয়েছে তার জন্মস্থান চরমোনাই ইউনিয়নবাসীর হৃদয়ে । লিটন বাশার দেশের অন্যতম জাতীয় দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান দৈনিক দখিনের মুখ পত্রিকার সম্পাদক হিসেবে যেমন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তেমনি একজন সফল সাংবাদিক বান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন বরিশাল সাংবাদিক ইউনিয়ন এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুর পর শোকে স্তব্ধ বরিশালের সাংবাদিক অঙ্গন একাধিক শোকসভার মাধ্যমে তাঁকে স্মরণ করেছেন। সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে তাঁকে (মরণোত্তর) সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি পদক প্রদান করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net