, ,

শিরোনাম :
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা নারীদের গোপন ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ

ব‌রিশা‌লে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশালে মাদক মামলায় জাহিদ সিকদার নামের এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জাহিদ সিকদার বাকেরগঞ্জ চরাদী গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেলে।

রোববার (৩০ জুন) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ এ দণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩ ডিসেম্বর দপদপিয়া সেতুর টোল ঘর সংলগ্ন চেকপোস্ট বসায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে ৭১ বোতল ফে‌নসিডিলসহ জাহিদকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা।

এ ঘটনায় ওই দিনই ডিবির উপ-পদির্শক (এসআই) শাখাওয়াত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে। এরপর ২০১৪ সালের ১১ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেয় ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ।

মামলায় ১৫ জনের মধ্যে ১৪ জনের সাক্ষ্য শেষে বিচারক এ রায় দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net