, ,

শিরোনাম :
বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
মানুষ ভালো কাজের মাধ্যমেই বেঁচে থাকে : গণপূর্ত মন্ত্রী

মানুষ ভালো কাজের মাধ্যমেই বেঁচে থাকে : গণপূর্ত মন্ত্রী

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি :: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, মত ও পথ ভিন্ন হতেই পারে আমাদের গন্তব্য কিন্তু একই। যে যেখানেই থাকেন সে সেখান থেকে ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকেন। পাপাচার থেকে দূরে থাকুন। একদিন আপনাকে মরতেই হবে। তবুও বৃত্তের সন্ধানে আমরা কত কিছু করি।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুরের রায়েরকাঠী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে রথযাত্রা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান টোকন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিরোজপুরের রায়েরকাঠী ইসকন মন্দির প্রাঙ্গন থেকে এ রথযাত্রার শুরু হয়।

রথযাত্রাটি শহর প্রদক্ষিন শেষে শহরের আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net