বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫২

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
পিরোজপুরে পূর্ব শত্রুতায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন করলেন প্রতিবেশী

পিরোজপুরে পূর্ব শত্রুতায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন করলেন প্রতিবেশী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
পিরোজপুরের নাজিরপুরে হেনারা বেগম (৫০) নামের এক গৃহবধূর নাক বিচ্ছিন্ন করে দিয়েছেন প্রতিবেশী। মসোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় হামলায় ওই নারীসহ ছেলে নাঈম খান (২৬), পুত্রবধূ ঝুমুর বেগম (২২) আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ওই নারীর পুত্রবধূ প্রত্যক্ষদর্শী ঝুমুর বেগম বলেন, পূর্ব শত্রুতার জেরে তার শাশুড়ি হেনারা বেগমকে হত্যার উদ্দেশে তাদের প্রতিবেশী মৃত রফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী হুসি বেগম (৫০) তার দুই মেয়েদের নিয়ে ওই দিন সকালে আগে থেকে ওত পেতে থেকে হামলা চালায়। এসময় হেনারা বেগমের চিৎকারে ঘরে থাকা অন্যরা বের হলে তাদের ওপরও হামলা চালানো হয়। তবে অভিযুক্তদের দাবি তাদের ওপর হামলা করা হয়েছে। তারাও হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রতিবেশীরা বলেন, হামলাকারী হুসি বেগম স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। কেউ তার প্রতিবাদ করলে তার মেয়েদের দিয়ে তাকে অপমান করান। তাই ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলেন না।

এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) শেখ মো. হিলাল উদ্দিন বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। মামলা দিলে মামলা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net