বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৪

শিরোনাম :
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সিরাজ

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সিরাজ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে গোলাম মোহাম্মদ সিরাজকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, হারুনুর রশীদ এমপি, আমিনুল ইসলাম এমপি, মোশাররফ হোসেন এমপি, জাহিদুর রহমান জাহিদ এমপি ও রুমিন ফারহানা এমপি উপস্থিত ছিলেন।শপথ গ্রহণ শেষে গোলাম মোহাম্মদ সিরাজ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ২ লাখ ৭ হাজার ২৫ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি নির্ধারিত সময়ে শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন দেওয়া হয়। এতে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net