, ,

শিরোনাম :
বরিশাল যুবদলের তিন ইউনিটে নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা
বিয়ের কথা বলায় প্রেমিকাকে রেখে লাপাত্তা প্রেমিক, থানায় প্রেমিকা

বিয়ের কথা বলায় প্রেমিকাকে রেখে লাপাত্তা প্রেমিক, থানায় প্রেমিকা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : প্রেমিকের বাড়িতে অনশন করেও কোনো কাজ হয়নি। অবশেষে থানায় মামলা করেছেন সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের বাঁশঘাটা গ্রামের তরুণী মঞ্জিলা খাতুন। বৃহস্পতিবার দুপুরে প্রেমিকের বিরুদ্ধে এ মামলা করেন প্রেমিকা।

প্রেমিক আবু সাঈদ, আবু সাঈদের বোন সাবিহা খাতুন, আবু সাঈদের সহযোগী একই গ্রামের শাহিন ও ইমরান হোসেনকে এ মামলার আসামি করা হয়েছে।

প্রেমিকা বাঁশঘাটা গ্রামের শামসুর রহমানের মেয়ে মঞ্জিলা খাতুন মামলায় উল্লেখ করেছেন, একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে আবু সাঈদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এ সুযোগে আবু সাঈদ বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক গড়েন। এইচএসসি পাস করে মঞ্জিলা ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। প্রেমিক আবু সাঈদ তাকে বিয়ে করবেন প্রতিশ্রুতি দিয়ে চাকরি ছেড়ে বাড়ি ফিরতে বাধ্য করেন।

মঞ্জিলা খাতুন বলেন, গ্রামে এসে আবার মেলামেশার একপর্যায়ে বিয়ের কথা বললে আবু সাঈদ এড়িয়ে যায়। বিয়ের দাবি নিয়ে আবু সাঈদের বাড়ি দুই দফায় গেলে আমাকে মারধর করে তাড়িয়ে দেয় তার পরিবারের সদস্যরা। এ সময় আমার মোবাইল ভেঙে ফেলে তারা। আমাকে বিয়ে করবে না বলে আবু সাঈদ বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মঞ্জিলা খাতুনের মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net