, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি

বরিশালের কেডিসি থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কেডিসি বালুর মাঠ রাজ্জাক স্মৃতি কলোনীতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) এসআই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- কেডিসি রাস্তাজ স্মৃতি কলোনীর বাসিন্দা মো. বারেক সিকদার ও মনোয়ারা বেগম দম্পতির ছেলে আরিফুর রহমান আরিফ সিকদার (২১) ও একই কলোনীর হারুন শেখ ও কহিনুর বেগম দম্পতির ছেলে মো. রাব্বি শেখ ওরফে রানা (২০)।

ডিবি’র এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজ্জাক স্মৃতি কলোনীর মাদক ব্যবসায়ী আরিফুর রহমান আরিফ সিকদারের ঘরে অভিযোন পরিচালনা করেন। এসময় ওই ঘর থেকে আরিফ ও রানাকে আটক করা হয়।

এসময় তল্লাশী করে তাদের নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net