, ,

শিরোনাম :
৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল
পিআরসি স্কুলে এয়ারপোর্ট থানা পুলিশের সচেতনতামূলক প্রশিক্ষণ

পিআরসি স্কুলে এয়ারপোর্ট থানা পুলিশের সচেতনতামূলক প্রশিক্ষণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে দিন দিন বাড়ছে অপরাধ প্রবনতা। শিশু থেকে বৃদ্ধা কেউ রেহাই পাচ্ছে না। প্রতিনিয়ত ঘটছে ইভটিজিং ও ধর্ষণের মত ঘটনা। বাড়ছে ছিনতাই ও চুরি। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, ঘুমের বড়ি, মদ ও বিভিন্ন নেশা জাতীয় ইনজেকশন পাওয়া যাচ্ছে সর্বত্রই। বরিশালে স্কুল, কলেজ ও মহিলা মাদ্রাসার আশপাশ এলাকায় বখাটে তরুন, কিশোর আর যুবকদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে রয়েছেন দুঃশ্চিন্তা ও অজানা আতংকে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) এর নির্দেশনায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক কর্মসূচি চালু করেছেন বিএমপি’র চার থানা পুলিশ। তারই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া পিআরসি মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়।

উক্ত বিষয় সমূহের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক ও দিক নির্দেশনামূলক উত্তর দেন তিনি। উক্ত প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, এসআই এনামুল, এএসআই মিজান ও এএসআই জব্বার। প্রশিক্ষণে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net