, ,

শিরোনাম :
গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার
পাকিস্তানের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশ সংসদীয় দলের

পাকিস্তানের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশ সংসদীয় দলের

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা দেশুগুলোর সংসদ সদস্যদের নিয়ে ইংল্যান্ডে আয়োজিত আন্তঃসংসদীয় (ইন্টার-পার্লামেন্টারি) বিশ্বকাপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সংসদীয় দল। ফাইনালে পাকিস্তান সংসদীয় দলের কাছে ৯ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে পলক-দুর্জয়েরা।

শুক্রবার (১২ জুলাই) লন্ডনের কেন্টে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ সংসদীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে পাকিস্তান। গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ নিয়েছে চলমান ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী আটটি দেশের আন্তঃসংসদীয় ক্রিকেট দল। দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অল স্টার একাদশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ডের সংসদ সদস্যরা। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কোনো দল এতে অংশ নেয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net