, ,

শিরোনাম :
৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল
আগৈলঝাড়া বেবী হোমে ঠাঁই হল সেই শিশু কন্যার

আগৈলঝাড়া বেবী হোমে ঠাঁই হল সেই শিশু কন্যার

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ পিরোজপুর হাসপাতালে জন্ম নেয়া চার দিনের নবজাতক শিশু কন্যা রুমানা আফরোজ এর ঠাঁই হয়েছে বরিশাল বিভাগীয় বেবী হোম আগৈলঝাড়ায়।

আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, পিরোজপুর জেনারেল হাসপাতালে এক গত রবিবার একটি কন্যা সন্তান জন্ম দিয়ে প্রসুতি মা কাউকে না জানিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার জাকির হোসেনের দৃষ্টি গোচর হলে তিনি বিষয়টি আদালতকে অবহিত করেন।

পিরোজপুর নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মঙ্গলবার শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের বেবী হোমে লালন পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

আদালতের নির্দেশে বুধবার সকালে পুলিশী নিরাপত্তায় পিরোজপুর জেলা প্রবেশন অফিসার জাকির হোসেন চার দিনের কন্যা শিশুটিকে আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা ও বেবী হোমের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বেবী হোমে আশ্রিত শিশুটির নাম রেখেছেন রুমানা আফরোজ। বর্তমানে রুমানা আফরোজ সুস্থঃ ও স্বাভাবিক রয়েছে বলে জানান কর্মকর্তা আবুল কালাম আজাদ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net