বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৪

শিরোনাম :
ফরিদপুরে ট্রাকের সংঘর্ষে পুকুরে বাস, আহত ১৫ ১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা সন্ধ্যা নদীতে ফিশিং বোটে অভিযান, বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার বাউফলে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা পটুয়াখালীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ২০ গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে হোটেলে ভাঙচুর পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
যার হাতে গণতন্ত্র হত্যা হয়েছিল সে রাষ্ট্রীয় মর্যাদা পায় : ফখরুল : বরিশালে মির্জা ফকরুল।

যার হাতে গণতন্ত্র হত্যা হয়েছিল সে রাষ্ট্রীয় মর্যাদা পায় : ফখরুল : বরিশালে মির্জা ফকরুল।

dynamic-sidebar

শামীম আহমেদ॥ বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাইশ মিনিটের বক্তব্যে ফখরুল বলেন, দেশ এখন ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। ধর্ষণ, খুন, গুম এখন প্রতিদিনের ঘটনা। বিচার বিভাগের স্বাধীনতা নেই বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ন্যায় বিচার আমরা আশা করতে পারি না।

 

তাই মানববন্ধন আর সমাবেশ করে কোন লাভ হবেন খালেদা জিয়াকে মুক্ত করতে রাজধানীতে আন্দোলন করতে হবে। আর এবার অন্য ধরণের আন্দোলনের সূচনা এই বরিশাল থেকেই হলো। বিকেল চারটায় মঞ্চে উঠেন ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর তিনটায় নগরীর বান্দ রোডের হেমায়েতউদ্দিন ঈদগা মাঠের সমাবেশে ফখরুল আরো বলেন, স্বৈরাচারী এরশাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়, সেখানে গণতন্ত্রের জন্য আন্দোলন করা বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাভোগ করছেন। এসময় ফখরুল সরকারের প্রতি আহবান করেন, ব্যর্থ নির্বাচন কমিশন বাদ দিয়ে, বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সকল রাজনৈতিক দলকে ডেকে দ্রুত নির্বাচন দিন।

নতুবা জনরোষে আপনাদের পথও কঠিন হবে, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। সভাপতি মজিবর রহমান সরোয়ার ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে মেজর হাফিজ ইব্রাহিম, বেগম সেলিমা রহমান, এ্যাডভোকেট জয়নুল আবেদিন, সাজাহান ওমার, এবিএম খন্দকার মোশারফ হোসেন তাদের বক্তব্যে মহাসচিবকে বলেন, আন্দোলনের ধারা পরিবর্তন করে সাথে থাকা ছোট ছোট দলকে বাদ দিয়ে জনতাকে সাথে নিয়ে বিএনপিকেই বেগম জিয়ার মুক্তির আন্দোলনে নামার নেতৃত্ব দেয়ার জন্য ডাক দিন। এই সমাবেশে বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে নেতা কর্মীরা অংশ নেয়। আর সমাবেশে যোগ দিতে পুলিশের কোন বাঁধা বা হয়রানী ছিল না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net